উত্তরদিনাজপুর

দুই দিন ধরে চলা বনধের পর আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছে রায়গঞ্জবাসি

দুই দিন পরে নিজের ছন্দে ফিরেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর। আজ সকাল থেকেই দোকান পাট থেকে শুরু করে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারনে শহর জুড়ে রয়েছে পুলিশি পিকেট ও পুলিশি টহল দাড়ি। গত ৯জুলাই বিজেপির ডাকা উত্তর দিনাজপুর জেলা বন্ধের দিন দিনে দুপুরে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডের বিশ্রামাগারে কিছু দুষ্কৃতি আদিবাসী মহিলাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে নারকীয় অত্যাচার করে। আদিবাসী মহিলাদের ধর্ষন ও অত্যাচারের প্রতিবাদের আদিবাসীদের সংগঠন এক বিক্ষোভ মিছিল করে। সেই মিছিল থেকেই ক্ষুব্ধ আদিবাসিরা পুর বাসস্ট্যান্ডে আগুন ধরিয়ে দিয়ে তার সাথে রায়গঞ্জ শহর এলাকায় তির ধনূক হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সেদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও দোকান পাট ভাংচুর চালায়।এক প্রকার গোটা শহরে তান্ডব চালায়। অশান্ত হয়ে ওঠে রায়গঞ্জ শহর সাধারন মানুষ থেকে ব্যবসায়ীরা অতঙ্কিত হয়ে উঠে। আদিবাসিদের তান্ডবের জেরে ক্ষোভে ফেটে পড়ে ব্যবসায়ী সংগঠন। এরপর চলে টানা দুই দিন ধরে রায়গঞ্জ শহর বনধের ডাক দেয় ব্যবসায়ী সংগঠন। নিজ নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলনে নামে ব্যবসায়ীরা। রাস্তা অবরোধ সহ রাস্তায় আগুন জ্বালিয়ে নিজেদের ক্ষোভ উবরে দেয়। দুই দিন বনধের পর আজ সচল হয়েছে রায়গঞ্জ শহর। দোকান পাট থেকে শুরু করে রাস্তায় নেমেছে গাড়ি ঘোড়া। পুর বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের ছোট বড় যাত্রীবাহি গাড়ি চলাচল শুরু করেছে। নতুন করে আবার কোন অপ্রিতি কর ঘটনা না ঘটে পুর বাস স্ট্যান্ড সহ রায়গঞ্জ শহরে পুলিশি পিকেট সহ পুলিশ টহল দাড়ি করছে। এই নারকিয় ঘটনায় এখোন পুলিশ সাত জন দুষ্কৃতিকে গ্রাপ্তার করেছে। আজ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে রায়গঞ্জবাসি।